9/7/14

বউয়ের জ্বালা তাও ভালা

আজকে শুক্র বার দুপুরের খাবার খেয়ে শুয়ে আছি বেলা ৩.৩০ টার মত বাজে। বউ সাজুগুজু করছে বাইরে ঘুরতে যাবে সেই ২.৩০ থেকে শুরুর করছে সাজুগুজু মাত্র এক ঘণ্টা হইছে আরও এক ঘণ্টা লাগেবে। একটা বেপার বুঝি নাহ পুরা শরীরী থাকবে বোরখার নিচে তাঁর পরেও ক্যান যে এত সাজে আল্লাই ভাল জানে। সপ্তাহে এক দিনের বেশি সময় দিতে পারি না বউরে তাঁর পরে যদি এখন এই সাজুগুজু নিয়া কিছু বলতে যাই তাইলে আমি শেষ। বিয়ের পরে কি কি ভুল করছি সব নিয়া খোটা দিব। ৩য় বিশ্ব যুদ্ধ লাগব।রাতের রান্না বন্ধ অলিখিত কারফিউ জারি হবে ঘরে।
.
শেষে বউ কাঁদব বউই ঝগড়ায় জয়ী হইব সেই জয় পছন্দ না হলে আবার বাবার বাড়ি চলে যাবে। শেষ ফলাফল হবে আমি শোচনীয় ভাবে পরাজয় বরণ করব। বাপের বাড়ি গিয়া ফোন দিব ন্যাকা ন্যাকা সুরে কইব তুমি আমারে একটুও ভালবাস না। শেষ মেস আবার যাও শশুর বাড়ি তাও আবার খালি হাতে যাওয়া যাইব না শত হইলেও জামাই মানুষ না না পদের জিনিষ নেওয়া লাগে।
.
যাইতাম না বউ আনতে শশুর বাড়ি যাই একটাই কারণ বিয়ার পরে কোলবালিশটা বেইচা দিছি। বিরাট একখানা ভুল কছি কোলবালিশটা বেইচা দিয়া। আহারে মনে পরলে খুবই দুঃখ লাগে কত জরাইয়া ধরছিলাম বালিশটারে কত উম্মা যে দিছিলাম এত গুলা মনে হয় বউরেও দেই নাই।কোলবালিশটার
জন্য এখন আমার এক বুক আফসুস লাগে।
.
ঝামেলা এই খানেই শেষ নাহ। শাশুরি আম্মার বিশাল নসিহত শুনতে হবে সংসার নিয়া কি ভাবে সংসার সুখের হয় এই বিষয় সে তাহার ৪৫ বছরের জ্ঞান বিতরণ করবে।ঝামেলা এই খানেই শেষ না বউ নিয়া ফিরার সময় বদ টাইপের একটা শালা আছে আইসা কইব ভাইয়া হাতটা টানা টানি যাইতাছে। আমিত বুঝছি কিসের কথা কয় শালা আমার। মাগার আমি কি কম চালাক আমিম কই কছ কিরে তোর হাত ধইরা আবার টান দেয় কেডা কোন মাইয়ার পাল্লায় পরছস নি । শালা আমার থেকা আরেক ধাপ আগাইয়া হেতে আবার উকিল ধরে হেতের আপারে কয় আপা ভাইয়ারে একটু বুঝিয়া কও না ক্যারে। আমার বউ আবার আমার পকেট থেকে টাকা বের করাতে এক্সপার্ট হেতে আমারে বিশ্লেষণ করে বলে দেয় ওরে কিছু টাকা দেও।
.
কি এর করতাম বউ এর কথা ফালাইতে পারি না কিছু দিতে হয় শালারে। বিয়ার ঘটকরে পাইলে আচ্ছা করে ক্যাঁচা দিতাম মাইসে বিয়া কইরা শালী ফ্রি পায় আর আমি পাছি এখানা বদ শালা খালি টেকা টেকা করে। আমার শালায় আমার মোবাইলে ফোন দিলেই কলিজা কাইপ্পা উঠে। আমিও কি কম চালাক শালায় ফোন দিলেই আমার মোবাইলে নেটওয়ার্কে প্রবলেম করে শালার কোন কথাই আমি বুঝি না।
.
বউ টাও আমার বেশি সুভিধার পরে নাই। খালি ব্ল্যাকমেল করে। গত সপ্তাহে ৩ হাজার টাকা চায় কি কি জানি কিনব আমি কই টাকা নাই। হেতে কয় আচ্ছা আমি মনে মনে কই বাঁচলাম । পরের দিন সকালে অফিসে যামু জরুরী মিটিং আছে।ওমা ঘর থেকে বাইর হইবার কালে দেখি জুতা একটা পাই না। বউরে জিগাই হেতে ঝারি মারে কয় আমি কি জানি। আমি কই বউ একটু দেখ না হেতে কয় আমার লাভ কি তুমার জুতা খুঁজে। এদিকে দেরি হইয়া যায় অফিসে পরে বাধ্য হয়ে কই আচ্ছা টাকা দিমু নে কতক্ষণ পরে দেখি রান্না ঘর থেইকা জুতা হাতে নিয়া বাইর হয়। আমি কই জুতা ঐখানে গেল কেমতে। উল্টা আমারে ঝারি মারে কয় ঠিক মত জুতা রাখবার পার না আবার আমারে বড় বড় কথা কও হ্যাঁ হু পাইছটা কি ? খালি আমি দেখে তুমার সংসার করলাম অন্য কেউ হলেই চলে যাইত।
.
আমি মনে মনে কই যাও না ক্যারে আর মুখে কই কি যে কও না বউ তুমি গেলে আমি কি নিয়া থাকমু ? বউ কয় হইছে আর ঢঙ্গ করা লাগবে না। মুনডায় ক্যামন লাগে কন তো দেহি তুমি যদি বুঝবারই পার আমি ঢঙ্গ করি তাইলে যাও না ক্যারে?
.
তাঁর পরেও যখন বউ গভীর রাতে এক কাপ কফি হাতে ঢাক দিয়া কয় উঠ না বাইরে কি সুন্দর জ্যোৎস্না উঠছে চল বারান্দায় গিয়া বসি। তখন মনে হয় নাহ ভালই তো লাগে একটু জ্বলাক না সমস্যা কি আমারইত বৌ.........।।
 
 
 
 

No comments:

Post a Comment